1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে প্রশ্নপত্রের টাকা নিতে গিয়ে ধরা দুই ভুয়া র‌্যাব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটে প্রশ্নপত্রের টাকা নিতে গিয়ে ধরা দুই ভুয়া র‌্যাব

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি
র‌্যাব পরিচয়ে বিমান বাহিনীতে সিভিল গাড়ি চালক পদে চাকরি দেওয়ার কথা বলে প্রশ্নপত্র সরবরাহের টাকা নিতে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও নাঈম হোসেন (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।
শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাস্টারপাড়া এলাকায় একটি বাগানবাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার (১৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার সনজয় কুমার সরকার।
গ্রেফতার তরিকুল ইসলাম সোহাগ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সে নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র‌্যাব-৫ এর রাজশাহী, নাটোর ক্যাম্পে নিয়োজিত আছেন বলে পরিচয় দিয়ে আসছেন।
তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সেও নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে এলাকায় পরিচয় দিতেন। তারা দুজনে মিলে দীর্ঘদিন এসব প্রতারণা করতেন।
কোম্পানি কমান্ডার সনজয় কুমার সরকার জানান, প্রতারক তরিকুল ও নাইম মিলে আক্কেলপুরের আজিজুল নামে এক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নিয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে শনিবার রাতে মাস্টারপাড়াতে একটি বাগানবাড়ীতে আজিজুলকে ডেকে নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে আরও ২৬ হাজার ৩০০ টাকা দাবি করেন। তখন আজিজুলের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে কৌশলে আজিজুল টাকা নিয়ে আসার কথা বলে মোবাইল ফোনে র‌্যাব সদস্যদের খবর দেন। পরে র‌্যাব সদস্যরা সেখানে এসে প্রতারক দুজনকে গ্রেফতার করে।
এ সময় তাদের ব্যবহারকৃত মোটরসাইকেলে সিটের নিচ থেকে র‌্যাবের পরিধানকৃত একটি কটি ও নগদ ৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে দুজনেই স্বীকার করেন তারা ভুয়া র‌্যাব সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রোববার দুপুরে আক্কেলপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park