1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে পৌর কাউন্সিলর মামুনের গ্রেফতারের দাবিতে যুবদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাটে পৌর কাউন্সিলর মামুনের গ্রেফতারের দাবিতে যুবদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ।

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে শেষ হয়।

জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর মামুনুর রশীদ মামুনসহ তার অনুসারিরা গতকাল বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের অফিস ভাংচুর ও হত্যার হুমকি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রেজা, সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজিব, আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসানসহ প্রমুখ

বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর মামুনুর রশীদ মামুন তার অনুসারিরা অফিস ভাংচুর করেছে। তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park