1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা ও দীপাবলি (দেওয়ালি) উপলক্ষে শিশুদের মননশীলতা ও মেধার বিকাশে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন, কুইজ ও গীতা শ্লোক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীবাড়ি মন্দির জগন্নাথপুর প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে মন্দির কমিটির সভাপতি জয়দীপ সুত্রধর বীরেন্দ্র এর সভাপতিত্বে ও পিয়াল কান্তি পালের সঞ্চালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিশু ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি শিশুদের বয়স ও শ্রেণির ওপর ভিত্তি করে কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল। যেখানে অংশগ্রহণকারী খুদে শিল্পীরা তাদের তুলির আঁচড়ে উৎসবের আমেজ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় ঐতিহ্যের নান্দনিক চিত্র ফুটিয়ে তোলে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্মীয় উৎসবগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীল চিন্তাচেতনার উন্মেষ ঘটানোর বড় মাধ্যম। এ ধরনের উৎসবমুখর আয়োজন শিশুদের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়।”

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের

বিশিষ্ট উপদেষ্টা প্রমানন্দ দাস (কালাসাধু), পৌর পূজা উদযাপনের সভাপতি প্রদীপ সুত্রধর, কালীবাড়ি মন্দির কমিটির সহ সভাপতি সঞ্জিত কুমার তরাথ, মিহির রায়,

সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক অনন্ত পাল, সাংগঠনিক সম্পাদক রিপনদেব, কোষাধ্যক্ষ অসিম কুমার দেব, সহ কোষাধ্যক্ষ করুনা রায়সদস্য পিয়াল কুমার দেব, সৃজন, সম্রাট রায় দীপ, সানি রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park