1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(১৪ অক্টোবর)বুধবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সূফী সাধক বিশ্বখ্যাত শুদ্ধ তরিকত চর্চার মহাবিদ্যালয় আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার প্রতিষ্ঠাতা মোনাজেরে আহলে সুন্নাত হাদিয়ে জামান শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ) এর প্রতিষ্ঠিত আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক শাহসূফি হযরত সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি(মঃজিঃআঃ)এর নির্দেশক্রমে এক অভিভাবক সমাবেশ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা জাহাঙ্গীর আলম”র”সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০ নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল হক মান্নান,শিক্ষার্থী আশরাফুল হকের কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মৌলানা নিজাম উদ্দিন চিশতি।

পবিত্র নাতে রাসুল(সঃ) পরিবেশনা করেন,শিক্ষার্থী মো: আরাফাত আলম তুষার।মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী,রাজনৈতিক নেতা মো: আবুল বশর,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সারওয়ার জামান,মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট মৌলানা তাজুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক পারভেজ হোসেন মাষ্টার।

এতে আরও বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মৌলানা ইদ্রিস মিয়া আলকাদেরী,সহকারী শিক্ষক শাফায়েত উল্লাহ খান জনি,সহকারী সহকারী শিক্ষক মৌলানা মিসবাহুল কাশেম।সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরকে অতিথি এবং শিক্ষক বৃন্দরা পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park