
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(১৪ অক্টোবর)বুধবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সূফী সাধক বিশ্বখ্যাত শুদ্ধ তরিকত চর্চার মহাবিদ্যালয় আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার প্রতিষ্ঠাতা মোনাজেরে আহলে সুন্নাত হাদিয়ে জামান শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ) এর প্রতিষ্ঠিত আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক শাহসূফি হযরত সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি(মঃজিঃআঃ)এর নির্দেশক্রমে এক অভিভাবক সমাবেশ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা জাহাঙ্গীর আলম"র"সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০ নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল হক মান্নান,শিক্ষার্থী আশরাফুল হকের কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মৌলানা নিজাম উদ্দিন চিশতি।
পবিত্র নাতে রাসুল(সঃ) পরিবেশনা করেন,শিক্ষার্থী মো: আরাফাত আলম তুষার।মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী,রাজনৈতিক নেতা মো: আবুল বশর,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সারওয়ার জামান,মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট মৌলানা তাজুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক পারভেজ হোসেন মাষ্টার।
এতে আরও বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মৌলানা ইদ্রিস মিয়া আলকাদেরী,সহকারী শিক্ষক শাফায়েত উল্লাহ খান জনি,সহকারী সহকারী শিক্ষক মৌলানা মিসবাহুল কাশেম।সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরকে অতিথি এবং শিক্ষক বৃন্দরা পরামর্শ প্রদান করেন।