1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে।

রাজু শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

শুক্রবার রাত ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে ক্ষমা চায় এবং এসআই ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন।

কিন্তু আধা ঘণ্টা পর একই যুবকেরা আর ও কিছু লোক নিয়ে ফিরে সে। এসআই ইউসুফ যখন টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে, আপনিতো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই? উত্তর না পেয়ে তারা আকস্মিকভাবে হামলা শুরু করে। এই সময় হামলাকারীরা এসআই ইউসুফের মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি সেট ছিনিয়ে নেয়। এসময় একটি ভিডিও ধারণ করা হয় যেখানে এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলছেন আমার মোবাইল, মানিব্যাগ, ওয়াকিটকি সব নিয়ে গেছে ওরা। তার শরীরে আঘাতের চিহ্নও স্পষ্ট দেখা যায়। পরে, পতেঙ্গা থানার পুলিশ এসআই ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাফসীর ইমাম ও মো. সাইমন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলমর সাংবাদিকদের জানান শনিবার (১ মার্চ) বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের নির্দিষ্ট কোনো পেশা নেই। তারা বখাটে প্রকৃতির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park