1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারের খোঁজ খবর নিতে আরিফ পত্নী স্যামা হক চৌধুরী - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারের খোঁজ খবর নিতে আরিফ পত্নী স্যামা হক চৌধুরী

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তামিম নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারী ) রাত অনুমান ১০টায় গোয়াইনঘাট- রাধানগর সড়কের তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের ছোটখেল (হালগড়া) গ্রামের গোয়াইনঘাট সিএনজি স্ট্যান্ড এর সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন এর বড় ছেলে মাদানিয়া দারুস সুন্নাহ ছোটখেল মাদ্রাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সিলেট ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী স্যামা হক চৌধুরী নিহত আব্দুর রহমানের পরিবারের খোঁজ খবর নিতে সরজমিন তার বাড়িতে যান। তিনি শোক সন্তপ্ত স্বজনদের সমবেদনা ও নিহত আব্দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান সাংবাদিক এমএ রহিম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, গহড়া গ্রামের প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক সুহেল আহমদ, নিহতের বাবা রিয়াজ উদ্দিন ও তার পরিবারের লোকবর্গ সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park