1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী ওলামাদল ও জিসাস কর্তৃক আরিফুল হক চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী ওলামাদল ও জিসাস কর্তৃক আরিফুল হক চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে জাতীয়তাবাদী ওলামাদল ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ওলামাদল ও জিসাস এর আয়োজনে উক্ত নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

প্রচার মিছিলটি গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোয়াইনঘাট বাজার প্রদক্ষিন করে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথসভায় সমাপ্তি হয়।

জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কয়েছ আহমদ এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শেরগুল ও উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব এমএম কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মাওঃ মামুনুর রশিদ, মোঃ সাজাদুর রহমান, আলীম উদ্দিন, সিদ্দিকুর রহমান খসরু, আলীম উদ্দিন, শাহেদ উদ্দিন হাসান, সালেহ আহমদ, আং: মুতলিব মেম্বার, আং: হান্নান, সেলিম আহমদ, হাসান আহমদ, রাসেল আহমুদ, আয়নুল্লাহ, কামাল উদ্দিন, দুলাল মিয়া, বাবুল আহমদ, জুনেদ আহমদ, রহিম উদ্দিন রানা, শাহীন আহমদ, রেজওয়ান আহমদ, বুলবুল আহমদ, বদর উদ্দিন বদর,
রইছ উদ্দিন লেছু মেম্বার, গোলাম কিবরিয়া সহ জাতীয়তাবাদী ওলামাদল ও জিসাসের প্রায় সাত শতাধিক নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park