1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী কার্যক্রমে হামলা, মশাল মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী কার্যক্রমে হামলা, মশাল মিছিল

মোঃ ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন সংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে এবং এলাকায় সব ধরনের মাদক ব্যবসা ও সেবন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক নির্মূলের লক্ষে সংগঠনের পক্ষ থেকে এলাকায় একটি বিশাল মশাল মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, টঙ্গীর স্থানীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম চলাকালীন একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সংগঠনের বেশ কয়েকজন সক্রিয় সদস্য আহত হন। অভিযোগ উঠেছে, এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত প্রভাবশালী একটি চক্র তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই এই পরিকল্পিত হামলা চালিয়েছে।

হামলার ঘটনার পর পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এবং “মাদকমুক্ত সমাজ” গড়ার অঙ্গীকার নিয়ে রাতে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল, কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ ফুয়াদ হাসান, সদস্য সচিব ফারদিন আহমেদ সৌরভ, মুখপাত্র মোঃ সাকিবুর রহমান তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ মাদকবিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। মাদকের আখড়া গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত ইয়ুথ রেভ্যুলেশনের সংগ্রাম চলবে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলা ও মাদক ব্যবসার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park