1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কামালনগর ঈদগাহ বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

কামালনগর ঈদগাহ বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি :অবশেষে সাতক্ষীরা পৌরসভার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১২টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয় । নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে তথ্যটি নিশ্চিত করেছেন
প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু ।

সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ডাঃ মো. হাবিবুর রহমান ছাতা প্রতিকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট। সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন গোলাপফুল প্রতিকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাঈদুর রহমান মুকুল ইলিশ মাছ প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব রহমান হরিণ প্রতিকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মো. বাবলু সরদার মোরগ প্রতিকে পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. চঞ্চল হোসেন হাতি প্রতিকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা সুলতানা বাস প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সাত্তার উজ্জল কলম প্রতিকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শাহীন আল প্রিন্স আম প্রতিকে পেয়েছেন ৩৭ ভোট। দপ্তর সম্পাদক পদে হাফেজ আব্দুর রউফ মোমবাতি প্রতিকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদুল হাসান বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আক্তার হোসেন টেলিভিশন প্রতিকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রহমান মাইক প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। কার্যকরী সদস্য পদে যথাক্রমে ডাঃ রিপন ঢালী ঘড়ি প্রতিকে ৫৯ ভোট, আব্দুল গফুর ফ্যান প্রতিকে ৫৩ ভোট ও মো. আব্দুর রউফ কলা প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park