1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর সেমিকন ইন্ডিয়া সম্মেলন:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর সেমিকন ইন্ডিয়া সম্মেলন:-

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :– বুধবার থেকে শুরু হল উত্তরপ্রদেশে সেমিকন ইন্ডিয়া ২০২৪ সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ” এটাই ভারতে থাকার সঠিক সময়। আপনারা সঠিক সময় ও সঠিক স্থানে রয়েছেন। একবিংশ শতাব্দীতে চিপ নিয়ে সমস্যা হবে না। আজকের ভারত বিশ্বকে এটা বিশ্বাস করাতে পেরেছে যদি চিপের সংকট দেখা দেয় আপনারা ভারতের উপরে নির্ভর করতে পারেন”। দেশের ইলেকট্রনিক্স ক্ষেত্র এখন ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু প্রধানমন্ত্রী লক্ষ্য এই দশকের শেষেই সেটা ৫০০ বিলিয়ন মার্কিন ডলার করার। ” আমরা ৮৫ হাজার প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং গবেষণা উন্নয়ন বিশেষজ্ঞদের একটি কর্মী বাহিনী প্রস্তুত করছি। ভারতের ফোকাস রয়েছে তার পড়ুয়া এবং পেশাদারদের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রস্তুত করা “। এদিনের এই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী একথাও বলে গেলেন। এই অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন ” এখনো পর্যন্ত ডিজিটাল ইন্ডিয়া মিশন বা টেলিকম মিশনের মত পদক্ষেপ এর মাধ্যমে প্রযুক্তি পৌঁছে গেছে নাগরিকদের হাতে। এর ফলে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নতি হয়েছে প্রভূত”।চলতি বছরে সেমিকন ইন্ডিয়া ২০২৪ ইভেন্টের থিম হল ‘শেপিং দ্যা সেমিকন্ডাক্টর ফিউচার’। তিন দিনের এই সম্মেলনটি সেমিকন্ডাক্টর কৌশল এবং নীতি প্রদর্শনের জন্য সেট করা হয়েছে যা দেশকে সেমিকন্ডাক্টর গুলির জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র করে তোলার পরিকল্পনা আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park