1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৩২২৬ কোড ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

৩২২৬ কোড ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময়

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবিকে একটি ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষে পূবালী ব্যাংক পিএলসি, পাঁচবিবি উপ-শাখা আয়োজিত র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, পাঁচবিবি উপ-শাখার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান শাখা প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। পূবালী ব্যাংক পিএলসি পাঁচবিবি উপ-শাখার শাখা ব্যবস্থাপক আরাফাত জাহান ইলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের এডিসি জোনাল ইনচার্জ জনাব দুলাল বারী। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল আলম, শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখা।
​সভার শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে
অনুষ্ঠানের সূচনা করা হয়।এরপর ​স্বাগত বক্তব্যে সভার সভাপতি আরাফাত জাহান ইলা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এডিসি জোনাল ইনচার্জ তাঁর বক্তব্যে ‘ক্যাশলেস পাঁচবিবি’ গড়ার এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন,ক্যাশলেস অর্থনীতির সুবিধা এবং এ বিষয়ে পূবালী ব্যাংকের পরিকল্পনা তুলে ধরেন। এরপর অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্টভাবে লেনদেন করতে হবে এবং ক্যাশলেস লেনদেন সেই লক্ষে এক বড় পদক্ষেপ।
​বক্তব্য পর্বের শেষে উপস্থিত ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের মতামত তুলে ধরা হয়। ব্যবসায়ী আইনুল হক সর্দার এই উদ্যোগকে স্বাগত এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ লিফলেট বিতরণ করা হয়। ​সবশেষে ক্যাশলেসে মাধ্যমে লেনদেনের কিছু পন্য বিক্রয় করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোহেল রানা ,ডেপুটি জুনিয়র অফিসার, (এডিসি) জয়পুরহাট শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park