1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাইকোর্টের নির্দেশে বন্ধ হতে চলেছে রানাঘাটের ১১২ ফুটের দূর্গা পূজো - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

হাইকোর্টের নির্দেশে বন্ধ হতে চলেছে রানাঘাটের ১১২ ফুটের দূর্গা পূজো

বেবি চক্রবর্ত্তী:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: রানাঘাট:- পুজো হবে কি না তা সেই সিদ্ধান্ত সোমবার আদালতে শুনানির পর বোঝা যাবে। প্রশাসনের থেকে এই পুজোর অনুমতি না মেলায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কমিটি।গোবিন্দ রায়: রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো অনুমোদন দিলেন না জেলাশাসক। পুজোর ভবিষ্যত ঝুলে রইল কলকাতা হাই কোর্টে। সোমবার অনুমতি নিয়ে শুনানি হবে বলে আদালত সূত্রের খবর।মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে সেই মামলা ওঠে। সেই দিন বিচারপতি জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার নদিয়া জেলাশাসককের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার কারণে এই বিশাল মূর্তির পুজোর অনুমতি দেওয়া হল না।মঙ্গলবার আদালতে পুজো কমিটি জানায়, ‘প্রতিবছর তারা পুজো করেন। সেই ক্ষেত্রে বাধা দেওয়া হয় না। এবার দমকল ও বিদ্যুৎ দপ্তর অনুমতি দিলেও স্থানীয় প্রশাসন অনুমতি দেয় নি। তাঁরা জেলাশাসকের কাছে অনুমোদন চায়। তাতেও অনুমতি মেলেনি। তারা আরও জানান, ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ডকে এই বিষয়টি জানানো হয়ে গিয়েছে। তাঁদের প্রতিনিধি আসবেন পুজোয়।সরকার তরফ থেকে বলা হয়, ‘২০১৫ সালে দেশপ্রিয় পার্কের পুজোয় একইরকম ভাবে ১০০ ফুটের বড় দুর্গা করা হয়েছিল। কিন্তু সেখানে পদপিষ্টের ঘটনায় সেই পুজো বন্ধ করতে বাধ্য হতে হয়। এখানেও যে জায়গায় পুজোর অনুমতি চাওয়া হয়েছে তার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। মাত্র ১৪ ফুটের রাস্তা রয়েছে। ফলে প্রশাসন দেশপ্রিয় পার্কের মত ঘটনার আশঙ্কা করছে।’ তার পরই আদালতে লিখিতভাবে নিরাপত্তার কথা জানিয়েই অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলাশাসক। তবে পুজো হবে কি না তা সেই সিদ্ধান্ত সোমবার আদালতে শুনানির পরই বোঝা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park