1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হরিশঙ্করপুর স্কুলে ৭৯তম স্বাধীনতা দিবস পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

হরিশঙ্করপুর স্কুলে ৭৯তম স্বাধীনতা দিবস পালন

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাটের ঐতিহ্যবাহী হরিশঙ্করপুর স্পেশাল এফ.পি স্কুলে উদযাপিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনেহেনা বেগম জানিয়েছেন, সকালে জাতীয় পতাকা উত্তোলন তারপর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনসহ দিনভর নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সহিদুল ইসলামের সহযোগিতায় এবার অনেক জাঁকজমকপূর্ণ ভাবে স্বাধীনতা দিবস পালিত হয়। ডা. সহিদুল ইসলাম বলেন, “দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে আরও গভীরে প্রোথিত করতেই এই অভিনব উদ্যোগ।
তিনি বলেন,দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের অন্তর্গত হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত এই বিদ্যালয় বহু বছর ধরেই স্বাধীনতা দিবসকে বিশেষ মর্যাদায় পালন করে আসছে। এবছরও সেই ঐতিহ্য অটুট থেকেছে স্কুলের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক নানা অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ডাক্টার অশোক কোনার,ডাক্তার কল্লোল অধিকারি(শিলিগুড়ি),সমাজসেবী দাশু হালদার ও নার্গিস পারভিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park