
বেবি চক্রবর্ত্তী :- নির্বাচন সংক্রান্ত একাধিক পদক্ষেপ সময় কমিশন নিলেও স্বচ্ছ নির্বাচন চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। তাই বড় পদক্ষেপের পথে পা বাড়িয়েছে নির্বাচন কমিশন।
নির্ভুল ভোটার তালিকা তৈরি থেকে স্বচ্ছ নির্বাচন সহ ভোটার চিহ্নিতকরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কমিশনকে। এইসব রুখতে দফায় দফায় জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের শেষে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে। নির্বাচন কমিশন যে নিয়ম চালু করতে চলেছে তাতে ভোট দিতে গেলে ভোটার আই কার্ড এর সঙ্গে আধার কার্ডও রাখতে হবে। ভোট দান কক্ষ বা বুথের বাইরে একটি মেশিন থাকবে। যে মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডটি লিংক করা হয়েছে কিনা। যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকে তাহলে ওই মেশিনের মাধ্যমে তা সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে। । তবেই সেই উক্ত ভোটার আর অধিকার পাবেন। তাছাড়া নির্দিষ্ট অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমেও ভোটাররা লিংক করাতে পারবেন।
নির্বাচন কমিশন মনে করছে এই নিয়ম চালু হলে একদিকে যেমন নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে অন্যদিকে ভুয়ো ভোটারও ধরা যাবে। এর পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াও অনেক স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরেই দেশজুড়ে লোকসভা নির্বাচন হয়েছে। সেখানে ভোটার তালিকায় যেমন দেখা গেছে ভুয়া ভোটারের নাম তেমনি দেখা গেছে অনেক মৃত ব্যক্তির নাম তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত যে ভোটার তালিকা রয়েছে তার মধ্যে অনেক এবং মৃত ভোটারের নাম রয়েছে।
প্রতিবছরের মতো এই বছরেও ১২ই নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে নতুন তালিকা প্রকাশিত হবে, সেই জন্য নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে।