1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

‎সুনামগঞ্জ সদর উপজেলার এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে রাতের আঁধারে এক বৃদ্ধার উপর দাঁড়ালো অস্ত্র দা লাঠিসোটা নিয়ে পাশের বাড়ির লোকজন হামলা  চালিয়ে  এক বৃদ্ধা কুপিয়ে হাতে থাকা ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টা সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে। 

স্থানীয় ও আহতের স্বজনরা জানান, সারাদিন কাজে থেকে এসে ৬০ বছরের বৃদ্ধা তাজুল ইসলাম পাশের গ্রামে ছোয়াপুর গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে হাওলাতি পাওনা ৫০হাজার টাকা দিতে টাকা নিয়ে যাওয়ার পথে পাশের বাড়ি সাইফুলের বাড়ির সামনে আসা মাত্রই হামলাকারী এরালিয়া গ্রামের বশির মিয়ার ছেলে সাইফুল ইসলাম,সাফিকুল,সাইফুলের স্ত্রী জরিনা বেগম ও তাদপর মা মিনারা বেগম মিলে পিছন থেকে তাজুল ইসলামের উপর দাঁড়ালো অস্ত্র দা দিয়ে মাথায়,নাকে কোপ মারে রক্তাক্ত করে এবং শরীরের  বিভিন্নস্হানে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে।  অধিক রক্তখননে তিনি তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় হামলাকারীরা বৃদ্ধার কোমড়ে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে  জানান আহতদের স্বজনর। একটু পরে গুরুতর আহত তাজুল ইসলামের চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তবে আহতের স্বজনরা জানান তাজুল ইসলামকে হত্যার পূর্বপরিকল্পনা নিয়েই মাথায় ও নাকে দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত করে এবং শরীরের বিভিন্ন অংশে মারপিট করে বনের ঝোপের মধ্যে নিয়ে যায় এবং হত্যার চেষ্টা করে হামলাকারীরা । আহত অবস্থায় স্থানীরা তাজুল ইসলামকে উদ্ধার করে  রাতেই তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাজুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসার জন্য ভর্তি করেন। তাজুল ইসলাম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তবে হামলাকারীরা ও একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে তাজুল ইসলামের ছেলের সহধর্মিনী তামান্না জানান আমার শ্বশুর তাজুল ইসলাম আমাদের পাশের হুসনপুর গ্রামে আমাদের এক স্বজনের নিকট হতে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টায় পাশের বাড়ির সাইফুল ইসলাম,,সাফিকুর রহমান,সাইফুলের স্ত্রী জরিনা বেগম ও তাদের মা মিনারা বেগম মিলে পূর্বপরিকল্পিভাবে দা ও লাঠিসোটা নিয়ে আমার শ^শুরের উর হামলা চালায় এবং তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তিনি এই হামলার ঘটনার সুষ্টুুবিচার বিচার দাবি করেন।  

এ ব্যাপারে হামলাকারী সাইফুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ জানান কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। তবে এ  রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park