1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রার্থীতা নিয়ে আইনি লড়াই প্রার্থীদের। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রার্থীতা নিয়ে আইনি লড়াই প্রার্থীদের।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন। এখানকার জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনে বহুকাল আগে থেকেই প্রবাসীরা প্রার্থী হয়ে আসছেন। এবারও তাই হয়েছে। এবার এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ কয়ছর আহমেদ। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুক্তরাজ্যের নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন। দুজনেই দীর্ঘদিন হয় যুক্তরাজ্যে ছিলেন। রিটার্নিং অফিসে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বৈধ হয়েছে দুজনেরই। কিন্তু তাঁরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেছেন। অবশ্য তাঁদের এই লড়াইয়ে আরও দুজন প্রার্থীও শরিক হয়েছেন।

 বিগত ৩রা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নয় প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বাকবিতন্ডা হয় ব্যারিস্টার আনোয়ার ও কয়ছর আহমেদের। ওইদিনই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলার সময়- ব্যারিস্টার আনোয়ার ইঙ্গিত করেন এই বিষয়ে আইনী লড়াইয়ে নির্বাচন কমিশনেও যাবেন তিনি। 

পরে নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে চারটি আপিল মামলা দায়ের হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ কে দ্বৈত নাগরিক উল্লেখ করে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্র বাতিলের জন্য বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নির্বাচন কমিশনে ৮ জানুয়ারি আপিল মোকদ্দমা ৪৩১ দায়ের করেন। একই অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী ইয়াসীন খান আপীল মোকদ্দমা ৫৪১ দায়ের করেন। অপরদিকে কয়ছর আহমেদ স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিল ৫৮০ মোকদ্দমা দায়ের করেন। একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে আপীল ৪৯৮ মোকদ্দমা দায়ের করেন।

সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি জেলাজুড়ে আলোচিত। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আনোয়ার হোসেনের দায়ের করা মামলার শুনানী। এর পরদিন স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ কর্তৃক দায়ের করা আনোয়ার হোসেনের দ্বৈত নাগরিকত্বের মামলার শুনানী। ১৭ জানুয়ারি জামায়েতের প্রার্থী অ্যাড. ইয়াসীন খান কর্তৃক মোহাম্মদ কয়ছর আহমেদের দ্বৈত নাগরিকত্বের মামলার শুনানী। একইদিনে মোহাম্মদ কয়ছর আহমেদ কর্তৃক ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার হোসেনের মামলার শুনানী।

 নির্বাচন কমিশনের শুনানীর আগে পর্যন্ত ব্রিটেন থেকে আসা এই দুই বিএনপি নেতা স্নায়ুচাপে রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এসব মামলার বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন,‘আমি ব্রিটিশ সিটিজেন কোন সময়ই ছিলাম না। আমার জানামতে কয়ছর নিজে ঘোষণা দিয়ে এসেছেন তিনি ব্রিটিশ সিটিজেন।’ আনোয়ারের দাবি নির্বাচন কমিশনে ন্যায় বিচার পাওয়া যাবে।

কয়ছর আহমেদ বললেন, যেহেতু বিষয়টি শুনানীর অপেক্ষায় মন্তব্য করতে চাই না। ব্যারিস্টার আনোয়ারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর মন্তব্য, তিনি আগে কারও বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ করেন নি।

জগন্নাথপুরের বাসিন্দা প্রবীণ বিএনপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল বললেন,‘কয়ছর আহমেদ ব্রিটিশ সিটিজেন হবার জন্য আবেদনই করেন নি। এই অভিযোগ ভিত্তিহীন। তিনি জানালেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জ প্রবাসী অধ্যুষিত নির্বাচনী এলাকা। এই আসনের বিপুল সংখ্যক ভোটার যুক্তরাজ্য প্রবাসী। বহুকাল আগে থেকেই প্রবাসীরা এখানকার স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন, জনপ্রতিনিধিত্ব করেছেন, এখনো করছেন। জগন্নাথপুরের বেশিরভাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানও লন্ডন প্রবাসী।

জামায়েতের প্রার্থী অ্যাড. ইয়াসীন খান বললেন,‘জনগণের সেবা করাও ইবাদত। ইবাদত করতে এসে ভুল তথ্য বা তথ্য গোপন করা কোনভাবেই কাম্য নয়। জনগণের স্বার্থে আমার এই আপিল। 

উলেখ্য, বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ নম্বরে উল্লেখ করা হয় – কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি (গ) তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। 

তবে (২ক) এই অনুচ্ছেদের (২) দফার (গ) উপ-দফা তে যা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি- (ক) দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে; কিংবা (খ) অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে- এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park