
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের সন্তান মোঃ শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মোঃ শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জাবেদ কোরেশী।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডের সব কাজের স্বচ্ছতা নিশ্চিত করা, শিক্ষার প্রকৃত মানোন্নয়নকে বোর্ডের প্রধান লক্ষ হিসেবে ঘোষনা করা। বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়া। প্রশাসনিক কার্যক্রমে অনিয়মদুর করার উপর কড়া নজরদারি রাখার ঘোষনা দেওয়ার এবং ছাত্র শিক্ষকদের জন্য শিক্ষাবোর্ডের কার্যালয় উম্মুক্ত রাখার আহ্বান জানান।