1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাভারে হিন্দু যুবককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাভারে হিন্দু যুবককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

গালি দেওয়ার অভিযোগ তুলে সাভারে শুভ চন্দ্র দাস (৩০) নামে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে ডেকে নিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী ফয়সাল বাবুর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের নগরকোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভুক্তভোগী যুবক চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

আহত শুভ চন্দ্র দাস সাভারের চান্দুলিয়া এলাকার বাসিন্দা। তিনি নগরকোন্ডা এলাকায় একটি কাপড়ের দোকান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গালি দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে শুভ চন্দ্র দাসকে তাঁর কাপড়ের দোকান থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে যান ছাত্রদল কর্মী ফয়সাল বাবু। পরে তাঁকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী যুবকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

অভিযুক্ত ছাত্রদল কর্মী ফয়সাল বাবু বলেন, ওই যুবক মাদক সেবন করে দোকানপাটে হামলা চালিয়েছেন। এ কারণেই মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এদিকে, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park