1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় জাতীয় ছাত্রশক্তি-এনসিপি নেতৃবৃন্দের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাতক্ষীরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় জাতীয় ছাত্রশক্তি-এনসিপি নেতৃবৃন্দের

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মোঃ মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা উপজেলা কমিটির আহ্বায়ক মাহফুজ আলম জীবন, সদস্যসচিব সাদিকুজ্জামান সাদিক, মুখ্য সংগঠক রায়হান আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, সংগঠক হাফেজ মোঃ শহিদুর ইসলাম এবং এনসিপির সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মোঃ মুজাহিদ বিন ফিরোজ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এ দেশে ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং সবার ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সনাতন ধর্মে প্রচলিত ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ উক্তিটি জন্মভূমির প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। একইভাবে ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কার প্রতি গভীর ভালোবাসা থেকেও মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা পাওয়া যায়। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, কোনো কুচক্রী মহল সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে জুলাই গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সনাতন ধর্মাবলম্বীদের আত্মার শান্তি কামনা করেন।

এনসিপির সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আক্তার বলেন, “এনসিপি এমন একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ কিংবা ধনী-গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান, পাহাড় ও সমতলের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন। নতুন বাংলাদেশ নির্মাণেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার—এনসিপিও সবার। রাষ্ট্রের সুযোগ-সুবিধা ও অধিকার ভোগের ক্ষেত্রে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। একজন মুসলিম নাগরিকের যেমন বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে, তেমনি একজন হিন্দু নাগরিকেরও সেই অধিকার রয়েছে। আমরা একই দেশে বসবাস করি, একই বিদ্যালয়ে পড়াশোনা করি এবং একসঙ্গে বেড়ে উঠি। তাই সমাজে কোনো ধরনের বৈষম্য, ভেদাভেদ কিংবা সাম্প্রদায়িক বিভাজন থাকা উচিত নয়।”

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির দেবহাটা উপজেলা কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park