1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল দেওয়ান (৪০) উপজেলার আদানি ভূয়াইদ গ্রামের হেলাল দেওয়ান এর ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট এ বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন পদে কর্মরত। বর্তমানে ২ মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছেন ।

জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায়, সার্জেন উজ্জ্বল দেওয়ান তার ১ বছরের বাচ্চা কোলে নিয়ে প্রতিবেশী লাল মাহমুদের বাড়িতে গিয়ে লাল মামুদের মেয়েকে একা পেয়ে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার এহেন আচরণে মেয়েটি উচ্চাস্বরে কান্না শুরু করলে উজ্জ্বল দেওয়ান দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
এ সময় তার মা ও বাবা বাড়ির বাহিরে ছিলেন।
সন্ধ্যায় বাবা মা বাড়িতে ফিরে মেয়েকে কান্না করতে দেখে,কী হয়েছে জানতে চাইলে মেয়েটি তাদের কাছে সব খুলে বলে।

এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে সখীপুর থানায় মামলা করতে গেলে ঘটনাটি ধামাচাপা দিতে ভয়ভীতি প্রদর্শন করে একটি কুচক্রী মহল।
পরের দিন গত ২০ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাবা লাল মামুদ বাদী হয়ে অভিযুক্ত সেনা সদস্য উজ্জ্বল দেওয়ানকে আসামী করে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী লাল মামুদ বলেন, ঘটনা ধামাচাপা দিতে উজ্জ্বল দেওয়ান তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে প্রাননাশের হুমকি দিয়ে গেছে। আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এই নরপশুর কঠিন বিচার চাই।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে কোন যথাযোগ্য স্বাক্ষী পায়নি বলে জানান।

এদিকে এলাকার সচেতন মহল বলছেন-দ্রুত আসামীকে গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।যেন আর কোন মেয়েকে নিজ বাড়িতে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হতে না হয়। ঐ সার্জেন উজ্জ্বল দেওয়ানের চরিত্র আগে থেকেই খারাপ।সে তার সরকারি চাকরির প্রভাব দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park