1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীমঙ্গলের তারেক রহমানের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

শ্রীমঙ্গলের তারেক রহমানের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতার ঢল নামে।

মঙ্গলবার ১৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে দলে দলে নেতাকর্মী ও সর্বস্তরের জনতার উপস্থিতিতে সিন্দুরখান বাজারের ইফতার ও দোয়া মাহফিলের স্থান জনসমুদ্রে রূপ নেয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির সম্মানিত পরিচালক জনাব মো. মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম এর সঞ্চালনায় এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য, মকবুল হোসেন, আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস, নজরুল ইসলাম, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, সিন্দুরখান ইউনিয়নের উইপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park