1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ২ মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ২ মামলা

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়। মামলা নং- সি/আর ৪২৩/২৪ইং (শ্রী) ও সি/আর ৪২৪/২৪ইং (শ্রী)।
শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শহররের কালিঘাট রোড এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র একই এলাকার শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ছাড়াও মামলার অপরাপর আসামীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ আলী, সহ সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, শ্রমিক লীগ নেতা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন সাহিন, ছাত্রলীগ নেতা মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমাস সুজাদ, ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম,
মো. আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকাশ দেব জুয়েল, যুবলীগ নেতা শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুতি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কৃষকলীগনেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগ নেতা ছাত্রনেতা সাদিকুল ইসলাম, মো. আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ।
মামলার এজাহারে বলা হয়েছে, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচী চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ যুবলীগের সশ্বস্ত্র নেতাকর্মীদের হামলা, জখম করা, বাড়িঘর ভাংচুর, নগদ অর্থ, স্বর্নলংকার লুটপাটের অভিযোগ করা হয়।
মামলা দুটিতে শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park