
শিশাপাংমা ২০২৫ অভিযান নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক :
বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- শিশাপাংমা ২০২৫ অভিযান , পৃথিবীর চৌদ্দ উচ্চতম শৃঙ্গ উচ্চতা 26300 ফুট , উত্তর দিকে তিব্বত দিয়ে শুরু করতে চলেছি অত্যন্ত জীবন বিদারী ভগ্ন হৃদয় নিয়েই। সাংবাদিক বৈঠকে পিয়ালী জানান পাহাড় আমার পেশা ও না নেশাও না একবারে অস্থিমজ্জায় ঢুকে আছে। একটু ফাঁকা ও নিশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় – ওই শিখর চূড়ায়, নারী দিবসের মঞ্চ থেকেই- আবারও নতুন উদ্যোমে সাহস সঞ্চারিত হলো, পর পর পনেরটি শিখর অভিযানগুলির অভিজ্ঞতা এবং ডেথ জোনের ওপর ছয় টি পর্বত শৃঙ্গ এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা,এবারও এক কিংবদন্তির নমুনা রাখবে অভিনব পদ্ধতি প্রয়োগ করে এই ডেথ জোন পর্বত শৃঙ্গ দ্বয়ে, অসংখ্য মানুষের ভালোবাসার যে মনিহার আমার কাছে গচ্ছিত রেখেছেন তার প্রতি সম্পূর্ন শ্রদ্ধা রেখে এই অভিযান।সমুদ্র পৃষ্ঠ তল থেকে দুর্গম গগনচুম্বী ২৭,০০০ ফুট উচ্চতার দিগ্বিদিকে যাতে বিশ্ব শান্তি ও পরিবেশ ভাবনার কথা বিকশিত হয় তারই চেষ্টা চলবে এবারের এই অভিযানের সমস্ত পথরেখায়। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে পিয়ালী বসাকের সঙ্গে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, উপস্থিত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় পরিধি ছাড়িয়ে পাবলিকেশন স্বেচ্ছাসেবী সংস্থা ও অভিষিপ্ত সংস্থার যৌথ উদ্যোগে। কলকাতা রিজাম সংস্থার পক্ষ থেকে কাজল পালের উদ্যোগে পিয়ালী কে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। একই সঙ্গে বন্ধন ব্যাংক এর পক্ষ থেকে প্রসন্ন শ্রীবাস্তবের উপস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পিয়ালিকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবক উজ্জ্বল চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, করুণা প্রসাদ মিত্র, দিপালী সিনহা, মধুমিতা ধূত সহ বিশিষ্ট ব্যাক্তিরা। পরে বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবক উজ্জ্বল চক্রবর্তী, মধুমিতা ধূত ও পিয়ালী বসাক সংবাদমাধ্যমকে জানায়।