1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​শাহজাদপুরে প্রতিটি মন্দিরে ২১,৩০০ টাকা অনুদান, পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

​শাহজাদপুরে প্রতিটি মন্দিরে ২১,৩০০ টাকা অনুদান, পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিতের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্বাচনী এলাকার প্রতিটি মন্দিরে ২১ হাজার ৩০০ টাকা করে এ বিশেষ অনুদান প্রদান করা হয়।
​এই অনুদান প্রদানের ফলে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিতের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

​পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবের ব্যয়ভার বহনে এবং প্রতিটি মন্দিরে সুচারুভাবে উৎসব আয়োজনে এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মন্দিরগুলোতে উৎসবের প্রস্তুতি আরও সুন্দর ও সহজ হয়েছে।

​সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। শাহজাদপুরের এই উদ্যোগ অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park