
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মঙ্গলবার, ১৩ অক্টোবর -২০২৬, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি দুর্যোগ -সহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।