1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের শাড়ি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের শাড়ি বিতরণ

সজিব হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত


মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে পাবনায় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পাবনা শহরের থানা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে পাবনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও পাবনা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মুন্টু এবং জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণের এ উদ্যোগ গ্রহণ করে পাবনা সদর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে অতিথিরা সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ করেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park