1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও জাতীয় পর্যায়েও সাফল্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও জাতীয় পর্যায়েও সাফল্য

তিতাস প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে সুনাম অর্জন করে আসছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির উত্তীর্ণের হার সন্তোষজনক হয়েছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের ফলে শিক্ষার পরিবেশও রয়েছে ইতিবাচক।

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে বিদ্যালয়টির উল্লেখযোগ্য অর্জন। ৫৪তম শীতকালীন খেলাধুলায় লালপুর নজরুল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
এছাড়া ২০২৫ খ্রিস্টাব্দে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহর নেতৃত্বে শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে লালপুর নজরুল উচ্চ বিদ্যালয় শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park