1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা, জমি মাপজোকের সময় রুহুল আমিন ও তার শ্যালক আমিনুল ইসলাম মিল্টনের (৪৫) মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়। এর এক পর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিল্টন। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় সোয়া ১১টার দিকে রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় ও হাতে গুরুতর জখম ছিল। পরে আইনি প্রক্রিয়ার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়।

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শ্যালক পলাতক। এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park