1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে চিংড়িঘেরের বাঁধ কেটে ১০ একর বনভূমি উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীতে চিংড়িঘেরের বাঁধ কেটে ১০ একর বনভূমি উদ্ধার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের গাছ কেটে চিংড়িঘের নির্মাণকারীদের দখলে থাকা ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। উপকূলীয় বনবিভাগ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি ও জেএএম ঘাট এলাকায় দুটি চিংড়িঘেরের সব বাঁধ কেটে ১০ একর জমি দখলমুক্ত করে বনবিভাগ।

জানা গেছে, গত বছর ৫ আগস্টের পর জামিরছড়ি এলাকায় বিএনপিকর্মী মো. শাহাজানের নেতৃত্বে এবং জেএএম ঘাট এলাকায় বদরখালীর জনৈক মো. কাইছারের নেতৃত্বে প্যারাবনের বাইন গাছ কেটে প্রায় ১০ একর জমিতে দুটি চিংড়িঘের নির্মাণ করা হয়। এসব অবৈধ চিংড়িঘের কেটে দেওয়ায় পরিবেশবাদীরা বনবিভাগকে সাধুবাদ জানিয়েছেন।

বিএনপিকর্মী মো. শাহাজানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী জানান, তাঁর নেতৃত্বে বনকর্মীরা ৫০-৬০ জন শ্রমিক নিয়ে চিংড়িঘেরের বাঁধ কেটে বন বিভাগের পৃথক ১০ একর জায়গা দখলমুক্ত করে। এ বিষয়ে তদন্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park