1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ, বাড়তে পারে সারাদেশে গ্যাস সংকট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ, বাড়তে পারে সারাদেশে গ্যাস সংকট

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

এলএনজি সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার থেকে সারাদেশে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) একটি এলএনজি কার্গো মহেশখালীতে পৌঁছানোর কথা ছিল। সরাসরি ক্রয় পদ্ধতিতে বুকিং করা ওই কার্গো শেষ পর্যন্ত না আসায় এক্সিলারেট এনার্জির টার্মিনালে এলএনজি সংকট দেখা দেয়। গত তিন থেকে চার দিন ধরে টার্মিনালের রিজার্ভে থাকা এলএনজি থেকে সীমিত পরিমাণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

তবে মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বর্তমানে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি ও ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত নতুন এলএনজি কার্গো আনা সম্ভব না হলে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে সংকট আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। বিশেষ করে শিল্প ও বিদ্যুৎ খাতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park