
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে দীর্ঘদিন ধরে অকার্যকর ও মেয়াদোত্তীর্ণ শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গণে মহেশখালী সর্বস্তরের সনাতনী সমাজের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধীর চন্দ্র দে (অব. শিক্ষা কর্মকর্তা)। সঞ্চালনা করেন আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাবেক সদস্য তপন দে।
সভায় বক্তারা বলেন, প্রায় ৯ বছরেরও বেশি সময় আগে গঠিত ৭১ সদস্যবিশিষ্ট শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও অকার্যকর অবস্থায় রয়েছে। কমিটির কোনো সাংগঠনিক কার্যক্রম নেই এবং মন্দিরের সংরক্ষণ ও উন্নয়নেও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, শ্রী শ্রী আদিনাথ মন্দিরের দেবোত্তর সম্পত্তি রক্ষা এবং ঐতিহাসিক এই ধর্মীয় স্থানকে আন্তর্জাতিক ধর্মীয় তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে সনাতনী সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর বর্তমান সংস্কার কমিটি বিলুপ্ত করে নতুন, কার্যকর ও গতিশীল কমিটি গঠনের দাবি জানান উপস্থিতরা।
এ সময় সীতাকুণ্ড শ্রাইন কমিটির তত্ত্বাবধানে তরুণ ও যুব সমাজের সমন্বয়ে নতুন সংস্কার কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর), বাগিশীক-মহেশখালী শাখার সহ-সভাপতি কমল কৃষ্ণ ঘোষ (অব: স্বাস্থ্য সহ:), পুজা উদযাপন ফ্রন্টের মহেশখালী উপজেলার আহ্বায়ক চিত্ত দে, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহেশখালী শাখার সভাপতি আশিষ চন্দ্র দে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের মহেশখালী পৌর শাখা ও শ্রী শ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক সমীর দে, ইউপি সদস্য সুজন কান্তি দে, প্রণব দে(বংশি মহাজন পাড়া), ধীরেন্দ্র শীল (ধলঘাটা), ডাঃ তপন দে (হোয়ানক), তন্ময় সুশীল (বড় মহেশখালী), রতন দে (ঠাকুরতলা), তপন কান্তি দে (থানা পাড়া), ক্ষেত্র মোহন দাশ (মাতারবাড়ী), নিখিল দে, সোহেল দে, সূর্য দে(ঠাকুরতলা), সুমন চন্দ্র দে, নিলয় দে প্রকাশ(হোয়ানক), ঝুলন দাশ(মহে: পৌরসভা), বিকাশ দে(কেরুনতলী), প্রণব দে (কালু), কানুরাম দে(অদ্বৈত-অচ্যুত মিশন-বলরাম পাড়া), আশিষ দত্ত সহ মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতনী সমাজের ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।