1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে চরপাড়া এলাকায় যানজট নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ময়মনসিংহে চরপাড়া এলাকায় যানজট নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ময়মনসিংহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ চরপাড়া এলাকায় চলমান যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি শহরের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকগণ অংশগ্রহণ করেন। আলোচনায় যানজটের কারণ ও তা দূরীকরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ্ব মনসুর আলম চন্দন। তিনি যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ ও সবার সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও যানজটের স্থায়ী সমাধানে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম আশ্বাস দেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় চরপাড়া এলাকার যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park