
তাসলিমা রত্না: ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগীয় ও মহানগর বিএনপি’র নেতা আবু ওয়াহাব আকন্দ ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্মআহবায়ক জাকির হোসেন বাবলু একাদিক অনুষ্ঠানে বার বার বক্তব্য রাখছেন প্রতিটি নেতাকর্মীদের উদ্দ্যেশে সকলকে সহনশীল হতে হবে ।
নেতাদের এমন বক্তব্যকে শহরবাসী স্বাগত জানান ।
কিন্তুু বিএনপি’র নামধারী অঙ্গ সংগঠনের কিছু কর্মী মানুষের প্রতিষ্ঠানে হুমকি, জায়গা দখল, গ্রুপ করে ২০/২৫ জন করে বের হয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের দোকানে তালা লাগিয়ে দিচ্ছে, সিনিয়র কর্মীদের সাথে জুনিয়র কর্মীরা বাজে আচরন করছে, ড: ইউনুস দায়িত্ব নিবে রাতে, কতদিন পর নির্বাচন হবে তা এখনো পরিস্কার নয় । মানুষের মাঝে যেন বিএনপি’র দূর্নাম ছড়িয়ে না পরে সেই বিষয়ে ময়মনসিংহ বিএনপি’র নেতাদের আরো কঠিন ভাবে নজরদারী করতে হবে । প্রতিটি অঙ্গ সংগঠনেের নেতাদের সাথে আপনাদের বসতে হবে, জরুরী আলোচনা করুন দ্রুত । সহযোগী নেতারা যেন এসব দখলবাজী কাজে উৎসাহ না দেয়।। শহরের পরিবেশ তুলে ধরলাম । ১৭ বছরপর একটি সুন্দর পরিবেশ তৈরী হয়েছে । আপনারা সর্ব্বোচ নির্যাতনের স্বীকার যা ভাষায় প্রকাশ করার মতো না । আপনাদের সুনাম এবং দূর্নাম করার জন্য শহরে যা চলছে তা দমনে আপনারা আরো সচেতন হোন। শহরবাসী নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।