1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

আজ ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার একটি সুযোগ।

তিনি বলেন, জেলা পরিষদের এই দায়িত্বকে তিনি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে নয়, বরং জনকল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান। জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park