1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে স্বামী বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে শুরু হল পাঁচদিনের মিলন উৎসব:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতে স্বামী বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে শুরু হল পাঁচদিনের মিলন উৎসব:-

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী:- কলকাতা
, ১০ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ থেকে শুরু হলো “স্বামী বিবেকানন্দ মিলন মেলা”। কালী সিংহী পার্কে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। বিবেকানন্দ পাঠচক্র ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী পাঁচদিন ধরে চলবে। সাধারণ মানুষের জন্য এখানে অবাধ প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাসের সম্পাদক স্বামী জ্ঞানোলোকানন্দ মহারাজ, বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি কর্নেল (প্রাক্তন) সব্যসাচী বাগচী, রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ এবং বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য কুমার মিত্র।

স্বামী জ্ঞানোলোকানন্দ মহারাজ তাঁর ভাষণে বলেন, “বিবেকানন্দ মিলন মেলা মানে সকলের মধ্যে মেলবন্ধনের এক উপলক্ষ। স্বামীজীর জীবন ও ভাবধারা প্রতিটি মানুষের জীবনে নতুন দিশা দেখায়।” কর্নেল সব্যসাচী বাগচী বলেন, “স্বামী বিবেকানন্দের জন্মভূমি আমাদের কর্মভূমি। তাঁর আদর্শকে সকলের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।”

রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ জানান, “স্বামীজীর জ্ঞান এবং আধ্যাত্মিক আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” আইনজীবী অনিন্দ্য কুমার মিত্র বলেন, “স্বামীজীর ভাবধারা ও আদর্শকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটি অনন্য মাধ্যম এই মিলন মেলা।”

বিবেকানন্দ পাঠচক্রের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত জানান, “এই মেলার মূল উদ্দেশ্য হল স্বামীজির নামে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করা।” অন্যদিকে, সহসভাপতি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য বলেন, “১৯৭০ সাল থেকে আমরা এই জন্মজয়ন্তী পালন করে আসছি। গত ১৫ বছর ধরে একে মেলার রূপ দেওয়া হয়েছে যাতে স্বামীজীর ভাবধারা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ে।”

পাঁচদিনব্যাপী এই মিলন মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা, এবং প্রদর্শনীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শনকে তুলে ধরা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণে এই মেলা এক মিলনক্ষেত্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park