1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা যুব বিভাগ এর উদ্যোগে এক বিরাট যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে,শেরনগরস্থ উপজেলা জামায়াত কার্যালয় চত্বরে
আয়োজিত আলোচনা সভা ও যুব সমাবেশে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম
এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সমাবেশে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার,বেলকুচি উপজেলা সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক,উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য জামায়াত নেতা মাওঃ ছানোয়ার হোসাইন,মাওঃ আহসান হাবীব,মাওঃ সাইদুল ইসলাম মোতাহার,যুবনেতা আব্দুর রহমান,শহীদুল ইসলাম,
শফিকুল ইসলাম কোরবান,আব্দুর রহিম,হাফিজুর রহমান,আশরাফুল ইসলাম ও উপজেলা শিবির নেতা ইসমাইল হোসাইন রবিন প্রমূখ।

যুব সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম বলেন,দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে যুবকদের নৈতিক, আদর্শিক ও দক্ষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে মুক্ত রেখে দেশ গঠনে তাদের ভূমিকা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন,কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ সুখী-সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক,
ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ,যুবসমাজের সফলতা এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দু’য়া অনুষ্ঠিত হয়। সমাবেশে,বেলকুচি পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park