1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

​বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মবুপুর গ্রামে রমজান নামের এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। তবে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি কুচক্রী মহলের পূর্বপরিকল্পিত চক্রান্ত।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে রমজানের বিরুদ্ধে ওই কিশোরীকে জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগ তোলে তার পরিবার। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, “ওই দিন রাতে আমার শয়নকক্ষের পেছনে বাঁশঝাড়ের কাছ থেকে ছেলে-মেয়ের কথা বলার শব্দ শুনতে পাই। রাতে ঘরের পেছনে কে কথা বলছে তা দেখতে আমি বাইরে গেলে আমাকে দেখে দুজনেই চলে যায়। পরে আমি ওই কিশোরীকে কাছে গিয়ে জিজ্ঞাসা করি কী হয়েছে। আমার প্রশ্নের জবাবে মেয়েটি বলে, ‘কিছুই হয়নি’। এ সময় মেয়ের বাবা-মা এগিয়ে এলে আমি তাদের জানাই যে, রাতে মেয়েকে এখানে দেখে আমি বিষয়টি জানতে চেয়েছি। তখন কিশোরীর বাবা-মায়ের সামনেই মেয়েটি সুস্থ ও অক্ষত অবস্থায় জানায় যে তার কোনো ক্ষতি হয়নি। তারা রমজানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা।”

​অভিযুক্ত রমজানের পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করা এবং উদ্দেশ্যমূলকভাবে সম্মান ক্ষুণ্ন করতেই এই সাজানো অভিযোগ দেওয়া হয়েছে।

​অভিযুক্ত রমজানের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওই কিশোরীর পরিবারের চালচলন ও পূর্ব ইতিহাস ভালো নয়। ইতিপূর্বেও তাদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে একাধিক সালিশি বৈঠক হয়েছে। একটি চক্র মানুষকে ফাঁসিয়ে অর্থ আদায় করাই তাদের পেশা বানিয়েছে। এ বিষয়টিকে পুঁজি করে মেয়ের বাবার এক বন্ধু সোহরাওয়ার্দী মীমাংসার নামে আমার কাছে বিশ হাজার টাকা দাবি করেন। আমি সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায়।”

​এদিকে টাকা দাবির অভিযোগ অস্বীকার করে মেয়ের বাবার পরিচিত সোহরাওয়ার্দী বলেন, “আমি কারো কাছে কোনো টাকা দাবি করিনি। বরং রমজানের পক্ষ থেকেই বিষয়টি সমাধানের জন্য আমাকে টাকা দিতে চাওয়া হয়েছিল।”

​অন্যদিকে, অভিযোগকারী কিশোরীর বাবা-মা দাবি করেন, “আমাদের মেয়েকে জোরপূর্বক শ্লীলতাহানি করেছে রমজান। স্থানীয়ভাবে এর বিচার চাওয়ার পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।”

​এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, “মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park