1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়ী হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের দলীয় সম্পত্তি নয়। শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা একাডেমির বনমালী মিলনায়তনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, “এখানে শিবির জয়ী হওয়া জরুরি নয়। জরুরি হলো শিক্ষার্থীরা ভোট দেবেন, শিক্ষার্থীদের পছন্দের প্রার্থী জয়ী হবেন। শিক্ষার্থীরা যাকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ভোট দেওয়ার স্বাধীনতা ক্যাম্পাসে নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের দলীয় সম্পত্তি নয়। ছাত্রশিবির হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠন, কোনো দলই ক্যাম্পাস দখল করতে পারবে না। একইভাবে নিজেদেরও ক্যাম্পাস দখল করা উচিত নয়। ক্যাম্পাসের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে দেওয়া অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাস কাউকে দখল করতে দেওয়া হবে না, নিজেরাও দখল করা হবে না। বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশার ভিত্তিতেই ক্যাম্পাস পরিচালিত হওয়া উচিত।

ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার বিষয়ে সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, সরকার গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চাকে ভয় পায়। জাকসু, চাকসু ও জকসুর নির্বাচন বন্ধ রাখা হয়েছে এবং পাবিপ্রবিতেও এখনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বারবার নির্বাচনের কথা বলা হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, তরুণদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দিতে অনীহাই এ পরিস্থিতির অন্যতম কারণ।

তিনি আরও বলেন, অতীতেও বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেনি। ১৯৯০ সালের পর ডাকসু নির্বাচন না হওয়ার দীর্ঘ ইতিহাসের কথাও তিনি তুলে ধরেন। ক্ষমতার পরিবর্তন হলেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একই ধরনের প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

পাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ছাত্র সংসদ নির্বাচন কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের বিজয়ের বিষয় নয়, বরং এটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি গণতান্ত্রিক ব্যবস্থা। তাই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীদেরই সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা ও বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির প্রভাষক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান, নায়েবে আমির মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন, পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হৃদয় আলম উল্লাস ও সেক্রেটারি শামীম ওসমানসহ সংগঠনটির সাবেক বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, বই পড়া ও রাজনৈতিক সচেতনতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park