1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহিন আলম  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহিন আলম 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিমের হাতেগড়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বোর্ডে মেধাতালিকায় উত্তীর্ণ ১২ জন কৃতী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর, বুধবার দুপুর ১২;টায় মাদ্রাসার নিজস্ব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হুসাইন এর সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান -এর অত্যন্ত সুন্দর ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল মালিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষাসচিব নুর হোসেন জিলানী ও স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার মুহতামীম মাওলানা মতিউর রহমান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এবারের বৃত্তি পরীক্ষায় মাদ্রাসাটি থেকে সর্বমোট ১২জন কৃতী ছাত্রী বোর্ডে মেধাতালিকায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে এই কৃতী শিক্ষার্থীদের শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাহিন আলম পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বোর্ডে মেধাতালিকায় স্থান পেয়ে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখায় উত্তীর্ণ ১২ জন ছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, নৈতিকতার উন্নয়ন ও আদর্শ নাগরিক গঠনে কামারখাল জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি আগামীতেও শিক্ষার এই গুণগত মান ও সফলতার ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

উক্ত সংবর্ধনা সভায় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কৃতি ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park