1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হয়েছে চরম সংকট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হয়েছে চরম সংকট

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: হুগলী:– হুগলির চুঁচুড়া ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হয়েছে চরম সংকট। শিক্ষকতা পেশার পাশাপাশি এখন স্কুলের যাবতীয় প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাতে হচ্ছে শিক্ষিকাদেরই। নির্ধারিত দু’জন করণিকের কাজ ছাড়াও, তিনজন চতুর্থ শ্রেণির কর্মী এবং তিনজন শিক্ষিকা বাতিলের তালিকায় পড়েছেন।সব মিলিয়ে ৮ জন কর্মী কমে যাওয়ায় স্কুল পরিচালনায় নাভিশ্বাস উঠেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা পাল জানিয়েছেন, বিদ্যালয়ে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় ১১৫০। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি করে বিভাগ, এবং একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও কলা বিভাগ — সব চালাতে কমপক্ষে ২২ জন শিক্ষিকা দরকার। এখন শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে ৩১, তবে বিষয় শিক্ষিকাদের ঘাটতি এবং অফিস কর্মী না থাকায় অতিরিক্ত চাপ পড়েছে। নবম-দশম শ্রেণির অঙ্ক ও ইংরেজি, এবং উচ্চ মাধ্যমিকের রসায়ন বিভাগে শিক্ষিকা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park