1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিনাইলে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বিনাইলে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি চিহ্নিতকরণ এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার বিষয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বিনাইল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। Community Safety Shield (CS2) Project, CHDP, LAMB-এর উদ্যোগে এবং LAMB Health-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা। অনুষ্ঠানটি পরিচালনা করেন LAMB-এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর নিরঞ্জন বর্মন।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আলী ফকির, ইউপি সচিব,ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, কৃষকসহ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় মানব পাচারের সংজ্ঞা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পাচারের ধরন, পাচারের সম্ভাব্য লক্ষণ, পাচারের পুশ ও পুল ফ্যাক্টর এবং মানব পাচারের বিভিন্ন উদ্দেশ্য ও ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রতারণা, প্রলোভন, জোর-জবরদস্তি, অপহরণ, ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে শোষণের উদ্দেশ্যে নিয়োগ, পরিবহন, স্থানান্তর, আশ্রয় বা গ্রহণ করা মানব পাচারের অন্তর্ভুক্ত। যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, আধুনিক দাসত্ব, জোরপূর্বক ভিক্ষাবৃত্তি ও অঙ্গ পাচারসহ বিভিন্নভাবে মানুষ পাচারের শিকার হতে পারে।

সভায় বিশেষভাবে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সরকারি বা অনুমোদিত মাধ্যম ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তুতি, চাকরির চুক্তিপত্র যাচাই, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে রাখা এবং ভিসার ধরন ও চাকরির তথ্য যাচাই করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মানব পাচারের শিকার ব্যক্তি শনাক্ত হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজন অনুযায়ী ৯৯৯, ১০৯ ও ১০৯৮ নম্বরে সহায়তা চাওয়া, থানায় অভিযোগ করা এবং প্রয়োজনীয় চিকিৎসা, আইনি, মানসিক ও সামাজিক সহায়তার সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

আলোচনায় আরও জানানো হয়, নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য One-stop Crisis Center (OCC)-এর মাধ্যমে চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, মানসিক সহায়তা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ রয়েছে।

সভায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও কমিউনিটিতে মানব পাচার প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদেশে যাওয়ার ক্ষেত্রে অচেনা ব্যক্তির প্রলোভন, অতিরিক্ত বেতনের অবাস্তব প্রতিশ্রুতি এবং সন্দেহজনক চাকরির প্রস্তাব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে মানব পাচারের ঝুঁকি সম্পর্কে মানুষ আরও সচেতন হবে এবং সম্ভাব্য ভুক্তভোগীদের দ্রুত সহায়তার আওতায় আনা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park