1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার* - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান

মুরাদনগর থানা বাবুটিপাড়া ইউনিয়ন দড়ানীপাড়া গ্রামের রাস্তার মাথা থেকে উদ্ধার হওয়া দুই বাকপ্রতিবন্ধী (বোবা) বোনকে প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে দড়ানীপাড়া রাস্তার মাথায় দুই বোনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন পথচারীরা। তারা বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজেদের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরে স্থানীয়রা মানবিক দিক বিবেচনা করে তাদেরকে দড়ানীপাড়া মাদ্রাসায় হেফাজতে রাখেন এবং খাবার ও ঘুমের ব্যবস্থা করেন।

একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভিডিও প্রচার করে পরিবারের সন্ধান চাওয়া হয়।

অবশেষে আজ ২২ সেপ্টেম্বর সকাল ৮টায় সেই ভিডিও দেখে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সময় থেকে পরিবারের কাছে হস্তান্তর পর্যন্ত তারা কাইয়ুম মুন্সি ও জালাল সরকারের তত্ত্বাবধানে নিরাপদে ছিলেন।

*কেন বাড়ি ছেড়েছিল তারা?*
পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোন ছোটবেলা থেকেই বাবা হারা এবং নানীর বাড়িতে বড় হয়েছেন। কিছুদিন আগে তার বিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী তাকে মারধর ও নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে তিনি নানার বাড়ি চলে আসেন। সেখানেও মারধরের শিকার হন বলে দাবি করেন। এরপর রাগে ও অভিমানে ছোট বাকপ্রতিবন্ধী বোনকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দুই বোনই জন্ম থেকে বাকপ্রতিবন্ধী।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মেয়ে দুটিকে পেয়ে আমরা প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পরে মাদ্রাসায় নিরাপদে রাখি। ফেসবুকের কল্যাণে দ্রুত তাদের পরিবারকে খুঁজে পাওয়া গেছে, এটাই বড় শান্তির বিষয়।

বর্তমানে দুই বোন পরিবারের হেফাজতে সুস্থ আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park