1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসীদের বিপর্যয় মোকাবিলার অভিনব পাঠ দিলেন সমাজসেবী ফারুক আহমেদ! - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসীদের বিপর্যয় মোকাবিলার অভিনব পাঠ দিলেন সমাজসেবী ফারুক আহমেদ!

কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী

জলে কুমির, ডাঙ্গায় বাঘ সঙ্গে নদীর পাড়ে বাস, চিন্তা বারো মাস! হ্যাঁ এভাবেই বছরের পর বছর কুমির, বাঘ ও প্রকৃতির বিপর্যয়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় সুন্দরবনের বাসিন্দাদের।উল্লেখ্য সুন্দরবনের ওপর আছড়ে পড়েছিল আম্ফান ২০মে। আইলা, বুলবুল, অথবা ইয়াস এর মতন ঘূর্ণিঝড় সুন্দরবনকে বারবার তছনছ করে দিয়ে গিয়েছে।আজও সুন্দরবনের প্রান্তিক মানুষরা ঘুরে দাঁড়াবার লড়াই করে চলেছে। প্রাকৃতিক বিপর্যয়ের মতো কবলে পড়ে নদী বাঁধ ভেঙে বারে বারে নদীর নোনা জলে প্লাবিত হতে হয়েছে সুন্দরবনবাসীদের! এমনকি এই প্লাবনের সময়ে কোন রকম সুরক্ষা ব্যবস্থা না থাকার নদী ভাঙ্গনের ফলে জলের তোড়ে কত যে মৃত্যু দেখতে হয়েছে সুন্দরবনবাসীদের তার ঠিক ঠিকানা নেই! তাই সুন্দরবনবাসীদের বিনা খরচে কিভাবে এরকম বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে হবে মঙ্গলবার সেই পাঠ দিতে দেখা গেল সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার কে। তিনি এদিন প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিকারী পাড়াতে বিভিন্ন ক্লাব সংগঠন ও কয়েকটি স্কুল প্রতিষ্ঠান কে সঙ্গে নিয়ে প্রত্যেকের পরিবারের যুবকদের হাতে সরঞ্জাম তুলে দেন। ও কিভাবে লাইফ জ্যাকেট বানাতে হয় তার পাঠ দিলেন। এবং সেই সঙ্গে এদিন তিনি লাইফ জ্যাকেট বানিয়ে ঐ গ্রামের একটি পুকুরে তাদেরকে সাঁতারও কাটালেন। এক কোথায় বললে বলা যায় ফারুক আহমেদ সরদার এদিন হাতে কলমে লাইফ জ্যাকেট তৈরী ও তার ব্যবহারের পদ্ধতি শিখিয়ে বুঝিয়ে দিলেন সুন্দরবনের ঐ গ্রামের কয়েকশো গ্রামবাসীকে। তার এমন উদ্যোগকে এলাকার মানুষজনেরা সাধুবাদ জানিয়েছে।

ছবি: নুরসেলিম লস্কর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park