1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন ১-১২ তম নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন ১-১২ তম নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারীরা

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

এনটিআরসিএ এর সিস্টেম নিয়োগ বাণিজ্য ও ঘূষ বাণিজ্য এবং জাল সনদ বাণিজ্যের জালে এনটিআরসিএ এ থেকে প্রকৃত শিক্ষক নিবন্ধনধারী ১-১২ তম নিয়োগ বঞ্চিত শিক্ষকবৃন্দ নিয়োগের দাবিতে এবং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ রবিবার (০৯ আগস্ট) বাংলাদেশ শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত ১-১২ তম নিবন্ধনধারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। বিগত ফ্যাসিস্ট আমলে এনটিআরসিএ এর চেয়ারম্যান ও কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষামন্ত্রীর দূর্নীতির চরম শিকার হয়ে তারা বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন।

শিক্ষক হওয়ার জন্য এনটিআরসিএ কর্তৃক আলাদা পরীক্ষায় অংশ গ্রহণ করে সনদ অর্জন করেছেন। শিক্ষকতার যোগ্যতা অর্জনকারীদের নিয়োগ নিশ্চিত করার কথা থাকলেও তারা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকা। হাজার হাজার শুণ্য পদ খালি রেখে বারবার নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু ১-১২ তমদের নিয়োগ বঞ্চিত করে রেখেছেন। ৬০ হাজার জাল সনদে চাকরিতে নিয়োগ দিলেও বঞ্চিত করে রেখেছেন প্রকৃত নিবন্ধনধারী ১-১২ তমদের। একই রোল নাম্বারে একাধিক সনদ প্রদান। ঘূষের বিনিময়ে চাকরি প্রদান। জাল সনদ বিক্রি। হাজার হাজার পদ শুণ্য রেখে বারবার নিয়োগ বিজ্ঞপ্তী প্রদান। বিভিন্ন অজুহাতে ১-১২ তমদের নিয়োগ বঞ্চিত করে রাখা সহ হাজারো অভিযোগ এনটিআরসিএ এর বিরুদ্ধে।

বিগত সরকারের আমলেও ১-১২ তমরা অনেক বার কঠোর আন্দোলন সংগ্রাম করলেও কোন ফল হয়নি। টানা ৬ মাসেরও অধিক সময় অবস্থান কর্মসূচি পালন করেছেন। শুধু প্রতিশ্রুতির আশায় আশায় সময় কাটিয়ে বিভিন্ন অজুহাতে বঞ্চিত করে রেখেছেন। আদালতের রায়ে নিয়োগের নির্দেশ দিলেও আদেশ অমান্য করে নিয়োগ দেননি এনটিআরসিএ। এরপর ফ্যাসিস্ট সরকারের পতন হলে আবারও তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন এবং আন্দোলন গড়ে তোলেন কিন্তু তখন তারা আশ্বস্ত করে আন্দোলন থামিয়ে দেন। কিন্তু তখনও ১-১২ তমদের নিয়োগের কোম ব্যবস্থা করেনি। দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ১-১২ তমরা আন্দোলন স্থগিত করেন।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে এবং এনটিআরসিএ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। নিয়োগের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলেন। বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের নজরে আসলে ১৫ জানুয়ারী ২০২৬ সালে ১-১২ তমদের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে স্বাক্ষাৎ করেন। তখন তিনি ১-১২ তমদের নিয়োগের বিষয়ে প্রতিশ্রুতি দেন যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের নিয়োগ নিশ্চিত করা হবে ইনশা আল্লাহ। কিন্তু এখনো এই বিষয়ে কোন হস্তক্ষেপ করা হয়নি। ১-১২ তমদের নিয়োগের বিষয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের সাথে যোগাযোগ করা হলে প্রথম দিকে আশ্বস্ত করলেও পরবর্তীতে আর কোন উদ্যোগ নেওয়া হয়নি। ১-১২ তমদের নিয়োগের সুরাহার জন্য জোর দাবি করলেও পরবর্তীতে তিনি নিয়োগের বিষয়ে আর কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর শিক্ষক নেতাগণ নিয়মিত যোগাযোগ করলেও তেমন কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশেষে তারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হন। তারা দ্রুত ১-১২ তমদের নিয়োগ নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

এসময় ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সংগঠনের নেতৃবৃন্দ নিয়োগ নিশ্চিত করার দাবীতে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বক্তব্য দেন। তারা আরও বলেন ৬০ হাজার জাল সনদে চাকরি করতে পারলে আমরা বৈধ সনদধারী কেন চাকরি থেকে বঞ্চিত? অনতিবিলম্বে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন জাল সনদ নিপাত যাক বৈধ সনদধারী নিয়োগ পাক। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই। চাকরি চাই দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park