1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগিয়ে সবুজ বিরামপুরের বার্তা দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছ লাগিয়ে সবুজ বিরামপুরের বার্তা দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

‘একটি গাছ, একটি ভবিষ্যৎ—সবুজ হোক বিরামপুর’—এই প্রত্যয়কে সামনে রেখে শুক্রবার (২১ আগস্ট) দিনব্যাপী দিওড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচির আওতায় দিওড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদের সামনে, বিজুল স্নাতকোত্তর মাদ্রাসা, দিওড় শৌলা মুহ্সীনুল উলুম মাদ্রাসা, শৌলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন দিপু ও আকমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য কোরবান আলী, দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ আলিফ খান, সদস্য সচিব মো. এনামুল হক এবং যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলমগীর রিপন ও মাসুম।

এছাড়া পলিপ্রয়াগপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ বাবু, বিনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল-আমীন ও ইমরান, মুকুন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মানিক ও মেহেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য্য বাড়ায় না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, শুধু কর্মসূচি পালন করে চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা, সংরক্ষণ ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি চারা আজ ছোট হলেও সঠিক পরিচর্যায় সেটিই আগামী দিনে মানুষের জন্য ছায়া, ফল, অক্সিজেন ও নিরাপদ পরিবেশের উৎস হয়ে উঠতে পারে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মধ্য দিয়ে দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তাদের প্রত্যাশা, আজ রোপণ করা ছোট্ট চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে। সেই সবুজ বৃক্ষের ছায়ায় গড়ে উঠবে আরও নির্মল, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ—সবুজে, সৌন্দর্যে ও প্রাণে ভরে উঠবে বিরামপুর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park