1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"প্রকাশিত সংবাদের প্রতিবাদ " - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ “

মো:সোহাগ হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আমি মো: হাতেম খান দীর্ঘদিন ময়মনসিংহের ভালুকার পৌর বিএনপি আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ৩০ শে নভেম্বর দৈনিক গণমুক্তি পত্রিকায় ভালুকায় আতঙ্কের নাম গুড্ডু হাতেম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি মহল দীর্ঘ দিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা করছে। বিশেষ করে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমার নামে অপপ্রচার মিথ্যাচার করছে। সংবাদটিতে প্রতিবেদক সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ উপস্থাপন করতে পারেনি। বরং মন গড়ার তথ্য দিয়ে তার পত্রিকার অপপ্রচার চালিয়েছে। প্রতিবেদনে বিশিষ্ট শিল্পপতি জনাব বাদশা মিয়াকে জড়িয়ে ও টাকা হাতিয়ে নেওয়া, স্থানীয় শেফার্ড গ্রুপ, এলজি বাটারফ্লাই, স্কয়ার টেক্সকম, সানি ফিড, গ্লোরি টেক্সটাইল, ইনডেক্স ফিড নামে শিল্প কারখানায় জুট ব্যবসা ও হাটবাজারে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপি’র ২/৩ জন পৌর মেয়র প্রার্থী আমার জনপ্রিয়তার স্থানএ ইর্ষান্নীত হয়ে আমার সম্মান হানি করতে এবং আগামী পৌর নির্বাচনে আমাকে প্রশ্নবিদ্ধ করতে সুপরিকল্পি তভাবে নামে বেনামে ভুয়া ও ভূইফোর ফেইসবুক পেজ সহ পত্রিকায় আমার সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। তারই অংশ হিসাবে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক গণমুক্তি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park