
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আমি মো: হাতেম খান দীর্ঘদিন ময়মনসিংহের ভালুকার পৌর বিএনপি আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ৩০ শে নভেম্বর দৈনিক গণমুক্তি পত্রিকায় ভালুকায় আতঙ্কের নাম গুড্ডু হাতেম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি মহল দীর্ঘ দিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা করছে। বিশেষ করে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমার নামে অপপ্রচার মিথ্যাচার করছে। সংবাদটিতে প্রতিবেদক সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ উপস্থাপন করতে পারেনি। বরং মন গড়ার তথ্য দিয়ে তার পত্রিকার অপপ্রচার চালিয়েছে। প্রতিবেদনে বিশিষ্ট শিল্পপতি জনাব বাদশা মিয়াকে জড়িয়ে ও টাকা হাতিয়ে নেওয়া, স্থানীয় শেফার্ড গ্রুপ, এলজি বাটারফ্লাই, স্কয়ার টেক্সকম, সানি ফিড, গ্লোরি টেক্সটাইল, ইনডেক্স ফিড নামে শিল্প কারখানায় জুট ব্যবসা ও হাটবাজারে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপি'র ২/৩ জন পৌর মেয়র প্রার্থী আমার জনপ্রিয়তার স্থানএ ইর্ষান্নীত হয়ে আমার সম্মান হানি করতে এবং আগামী পৌর নির্বাচনে আমাকে প্রশ্নবিদ্ধ করতে সুপরিকল্পি তভাবে নামে বেনামে ভুয়া ও ভূইফোর ফেইসবুক পেজ সহ পত্রিকায় আমার সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। তারই অংশ হিসাবে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক গণমুক্তি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।