1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পেকুয়ায় ২ ইয়াবা কারবারি আটক, পৃথক অভিযানে দুই মাদকাসক্তের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পেকুয়ায় ২ ইয়াবা কারবারি আটক, পৃথক অভিযানে দুই মাদকাসক্তের কারাদণ্ড

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযানে ২ কথিত ইয়াবা কারবারিকে আটক করেছে‍ পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে ৫২ পিস ও অপরজনের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক সেবনের অভিযোগে আটক আরও দুই ব্যক্তিকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (Summary Trial) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৫ অক্টোবর (সোমবার) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকার একটি চনা-মুড়ির দোকানে অভিযান চালিয়ে আবদুল্লাহ (২৫) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মগনামা ইউনিয়নের মওলারপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মগনামা লঞ্চঘাট এলাকায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগ্যযায় মারমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবদুল্লাহকে আটক করে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, ৫২ পিস ইয়াবাসহ আটক আবদুল্লাহর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে পেকুয়া পৌরসভা এলাকার নুর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান (২৫) নামে আরেক ব্যক্তিকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি উপজেলার বাইম্যাখালী এলাকার মোজাহের মিয়ার ছেলে।

এদিকে, পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক শাহেদুল ইসলাম (১৯) ও দেলোয়ার হোসেন (২৪)-কে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহেদুল ইসলাম পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখেরকিল্লাঘোনা এলাকার ফরিদুল আলমের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত উলা মিয়া ও মৃত জাহেরা বেগমের ছেলে। তিনি বর্তমানে পেকুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park