1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির সড়কে ফুল-ফলের গাছ রোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন, - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবির সড়কে ফুল-ফলের গাছ রোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন,

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন সড়কের দুই পাশে ফুল ও ফলের গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন পাঁচবিবি’।

মঙ্গলবার বিকেলে পৌরসভার হাসপাতাল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব জোবায়দুল হক সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়ের হাসান, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ‘গ্রীন পাঁচবিবি’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহমুদ ইসলাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পৌরসভার বরাদ্দ থেকে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন ‘গ্রীন পাঁচবিবি’র সদস্যরা।
সামাজিক বনায়নের মাধ্যমে পাঁচবিবিকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গ্রীন পাঁচবিবি সংগঠনের তরুণদের এই উদ্যোগ অনুকরণীয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”

সংগঠনের সদস্যরা জানান, পৌরসভার বিভিন্ন সড়কে পর্যায়ক্রমে আরও গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park